আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়ে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় আজ (শনিবার) এক টুইটে তিনি এ মন্তব্য করেন।
শামখানি আরও বলেছেন, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বে বিশ্বাসী। এই নীতির আলোকেই ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা প্রক্রিয়া চলছে।
ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে এ পর্যন্ত চার দফা আলোচনা করেছে ইরান। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান প্রতিবেশী হিসেবে ইরানের সঙ্গে সহাবস্থানের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন।
তবে তিনি এও বলেছেন যে, ইসরাইলকে তারা শত্রু হিসেবে দেখে না এবং ইসরাইল হচ্ছে তাদের সম্ভাব্য মিত্র।#
342/